বাড়ির সামনে খাল থেকে BJP কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ময়নার চাঁদিবেনিয়া গ্রামে, তদন্তে পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সাতসকালে বাড়ির সামনে খাল থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্রকরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের চাঁদিবেনিয়া গ্রামে। জানা গিয়েছে ওই মৃত বিজেপি কর্মীর নাম কৃষ্ণ পাত্র,বয়স আনুমানিক ৪০ বছর । বুূধবার বাড়ির কিছুটা দূরে খাল থেকে উদ্ধার হয় দেহ।মৃতব্যক্তির হাতে রক্তক্ষরনের চিহ্ন রয়েছে। তবে এই ঘটনা দলীয় রোষে খুন না পারিবারিক বিবাদের জেরে ঘটনা তা তদন্তে নেমেছে ময়না থানার পুলিশ।সকালেই খবর পেয়ে ময়না থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃত কৃষ্ণের স্ত্রী ও এক ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ময়না থানায় নিয়ে আসে।দেহ ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালেই পাঠানো হয়েছে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিকতরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *