বজ্রাঘাতে মৃত্যু হল কৃষকের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  বাজ পড়ে মৃত্যু হল কৃষকের । মৃতের নাম ধনসাদ শেখ(৬৭)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রাণীনগর এক নম্বর ব্লকের গোয়াস সংলগ্ন গজেপাড়া এলাকার ঘটনা।
পরিবার সূত্রে খবর এদিন বুধবার বিকেলে মাঠে কাজ করতে গিয়েছিলেন ধনসাদ শেখ। তারপর আকাশে মেঘ ঘনালে বজ্রপাত হয় ও তাতে আহত হয় তিনি। স্থানীয়রা তড়িঘড়ি তাকে ইসলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে।
পরবর্তীতে ইসলামপুর থানা ওই মৃতদেহ নিয়ে গিয়েছে এবং তা ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *