ফালাকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তে পুড়ে ছাই বসতবাড়ি।

ফালাকাটা, আলিপুরদুয়ার : – মঙ্গলবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দা বিশম্বর দেবনাথের বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ওই বাড়িতে ছড়িয়ে পড়ায় ঘর থেকে কোনও আসবাবপত্র বা মূল্যবান সামগ্রী বের করে আনতে পারেননি তিনি। এদিকে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বীরপাড়া দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষনের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির আসবাবপত্র, মজুত থাকা মূল্যবান সামগ্রী এবং নগদ অর্থ আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *