পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ৩২৫ বোতল দেশী মদ গ্রেপ্তার চার ব্যক্তি।

নদীয়া , নিজস্ব সংবাদদাতা:- সারারাত ধরে বিশেষ অভিযান চালিয়ে ৩২৫ বোতল দেশী মদ সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। জানাজায় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। এরপর শান্তিপুর থানা এলাকার বিভিন্ন এলাকায় হানা দেয় পুলিশ, হানা দিয়ে ওই এলাকাগুলির ৪ ব্যক্তির কাছ থেকে বেআইনিভাবে মজুদ করে রাখা ৩২৫ বোতল দেশী মদ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, পাশাপাশি ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানা যায়, ধৃত ব্যক্তিদের নাম সুকুমার দাস, রবি মন্ডল, সুজন বিশ্বাস ও দীপক সরকার। এদের প্রত্যেকের কাছ থেকেই ওই মজুদ করে রাখা দেশী মদ গুলি উদ্ধার হয়। বৃহস্পতিবার ধৃত ৪ ব্যক্তিকে রানাঘাট বিচারবিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও পুলিশ সূত্রে জানা যায়, আগামী দিন থেকে একইভাবে বিশেষ অভিযান চালাবে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *