
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গুরু পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় আচার ও পূজার্চনার মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শান্তিনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো সম্পন্ন হলো বুধবার। জানা গিয়েছে এই বছর এই পুজোর ৭৭ তম বর্ষে পদার্পণ করল,পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,চলতি বছরে দুর্গোৎসবের আনুমানিক বাজেট ধরা হয়েছে আনুমানিক ১৫ লক্ষ টাকা। এবারের মণ্ডপ নির্মিত হবে ভারত মাতার বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ ভাবনায়। পাশাপাশি দুর্গাপুজোর কয়েকদিন জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কর্মসূচিরও আয়োজন করা হবে। পুজো কমিটির সভাপতি সঞ্জয় সরকার জানান,প্রতিবছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ও ভাবনাসমৃদ্ধ পুজোর আয়োজন করা হয়েছে। এদিনের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সহ-সম্পাদক সঞ্জীব দাস, কোষাধ্যক্ষ অমিত মজুমদার, প্রবীণ সদস্য হিমাংশু সরকার, কিংকর কুণ্ডুসহ কমিটির অন্যান্য সদস্যরা।












Leave a Reply