জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুজন বলে দাবি স্থানীয়দের। শুক্রবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বক্সিপাড়া এলাকায়। অসম থেকে শিলিগুড়িগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানান, টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারায় অসম থেকে আসা গাড়িটি। তবে ট্রান্সফার বিদ্যুৎহীন থাকায় বড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ঘটনায় আহত দুজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয়রা । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
দুটি ছোট গাড়িকে ধাক্কা মেরে বিদ্যুতের ট্রান্সফর্মারের আছড়ে পড়ল একটি পিকআপ ভ্যান।












Leave a Reply