বহরমপুরে ছাত্রী খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে নিয়ে বৃহস্পতিবার রাতে মালদায় আসে মুর্শিদাবাদ পুলিশের তদন্তকারী দল।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বহরমপুরে ছাত্রী খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে নিয়ে বৃহস্পতিবার রাতে মালদায় আসে মুর্শিদাবাদ পুলিশের তদন্তকারী দল। অভিযুক্তকে নিয়ে শহরের একাধিক এলাকায় যান তদন্তকারী অফিসারেরা। একই সঙ্গে, খুনে ব্যবহৃত ভোজালিটি সুশান্ত যে দোকান থেকে কিনেছিল সেই দোকানের খোঁজে নেতাজী পৌর বাজারে যায় তদন্তকারী দলটি। কথা বলেন ওই দোকানের মালিকের সঙ্গে। পুলিশ সূত্রে খবর, সুতাপাকে সরিয়ে ফেলার ছক দীর্ঘদিন ধরেই খুঁজছিল সুশান্ত। তাই খুনের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল সে। পুলিশ আরও জানতে পেরেছে, মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদে ২০১৭ সালে মালদা মহিলা থানায় সুশান্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল সুতপার পরিবার। বৃহস্পতিবার রাতে তদন্ত সেরে মালদা ছাড়ে তদন্তকারী দলটি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *