পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জঙ্গলমহল জুড়ে মাওবাদী নাশকতার আশঙ্কার পর এবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি, গড়বেতা ও চন্দ্রকোনারোড স্টেশনে বড়োসড়ো নাশকতার আশঙ্কা, চলল তল্লাশি, শুক্রবার বোম স্কোয়াডের একটি টিম ও স্থানীয় পুলিশ প্রশাসন একাধিক স্টেশনের তল্লাশি চালায়, প্রসঙ্গত জঙ্গলমহল জুড়ে বেশ কয়েক মাস ধরে একাধিক এলাকায় পড়েছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার, জানিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা জঙ্গলমহল জুড়ে, ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে, চলছে নাকা তল্লাশি, তবে ফের স্টেশন গুলিতে বড়োসড়ো নাশকতার আশঙ্কা প্রকাশ হওয়ার পর রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা জেলা জুড়ে।
জঙ্গলমহল জুড়ে মাওবাদী নাশকতার আশঙ্কার পর ফের বড়োসড়ো নাশকতার আশঙ্কা জঙ্গলমহল সহ বিভিন্ন স্টেশনে, তল্লাশি চালানো বোম স্কোয়াডের টিম।












Leave a Reply