ছেলের ছোঁড়া ইঁটের আঘাতে বাবার মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ বাঁকুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে ছেলের হাতে বাবার মৃত্যু হল।গত কয়েকদিন আগে ছেলে মটন সহীষ এর ছোঁড়া ইঁটের আঘাতে বাবার মাথায় গুরুতর চোট পেয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে থাকায় পরে আজ তার মৃত্যু হয় ।এই মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকা সূত্রে জানতে পারা যায় বাঁকুড়ার 15 নম্বর ওয়ার্ডের লোকপুর কদমা পাড়ার বাসিন্দা বরুণ সহিষ প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গালিগালাজ করতেন সহ্য না করতে পেরে ছেলে রেগে বাবার মাথায় ইটের আঘাত করে। সেই কারণে মৃত্যু বলে এলাকা সূত্রে জানতে পারা যায় । এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কি কারনে মৃত্যু ঘটলো তা খতিয়ে দেখছে বাঁকুড়ার সদর থানার পুলিশ।.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *