মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- গতকাল অর্থাৎ ১২ই মে বৃহস্পতিবার সরকারি ভাবে বদলির আদেশ আসে ডোমকল মহকুমার এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীর। তার জায়গায় আসছেন শেখ শামসুদ্দিন।
তারপর থেকে ডোমকল মহাকুমার বিভিন্ন ব্লকের বিস্তীর্ণ এলাকা থেকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় আগামীকাল অর্থাৎ আজ শুক্রবার দুপুর দুটোই তার বদলির বিরুদ্ধে বিক্ষোভ-অবরোধ হবে।
সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আজ ইতিমধ্যেই বিক্ষোভ শুরু হয়েছে জলঙ্গি থেকে বহরমপুর রাজ্য সড়কের এসডিপিও অফিসের সামনে। এলাকার বহু নাগরিক এই বিক্ষোভ অবরোধে সামিল হয়েছে। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
সাধারণ নাগরিকদের বক্তব্য এই মানুষটা ডোমকলে এসডিপিও হিসেবে এসেছিল বলে ডোমকল মহকুমার বেশিরভাগ মানুষ জানতে পেরেছিল SDPO বলে একটা পদ তার মানে।
যদিও বরাবরই এই পদ আছে তবে কেউ চিনতো না বা জানতো না।
আজকের এই বর্তমান পরিস্থিতিতে এমন একজন অফিসার পাওয়া বড় ভাগ্যের ব্যাপার।
যেমন সৎ তেমন সাহসী নির্ভীক ও সকলের সাথে যার মেলামেশার দক্ষতা যা বলে বোঝানো যাবে না।
লকডাউন পরিস্থিতি থেকে এখন পর্যন্ত যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে গিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
তাই তার বদলি আটকাতে সাধারণ নাগরিক আজ পথে নেমেছে।












Leave a Reply