খড়গপুর টাউন পুলিশের বড় সাফল্য,উদ্ধার ২৬ গ্রাম সোনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  একের পর এক সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার পুলিশের।পাশপাশি মানুষের ভরসা বাড়ছে পুলিশের উপর। শনিবার ভোর রাতে খড়গপুর টাউন পুলিশ প্রায় ২৬ গ্রাম সোনা উদ্ধার করে গোলবাজার সংলগ্ন আজাতবস্তি এলাকা থেকে।এই ঘটনায় আগে বছর ২২ এর মহম্মদ জাবেদ ও বছর ২৪ এর কে .সুরাজ এই ২ জন কে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের পুলিশ হেফাজতে থাকা কালীনই ছিনতাই হয়ে যাওয়া সোনা মঙ্গলসূত্র উদ্ধার ও চেন উদ্ধার করে পুলিশ এমনি পুলিশ সূত্রে খবর।শহরে দুষ্কৃতী দৌড়ত্ব যে কোনো ভাবেই বরদাস্ত করা হবে না তার জন্য সদা তৎপর রয়েছে খরগপুর টাউন পুলিশ।দিন এবং রাত শহর জুড়ে চলছে পুলিসের কড়া নাকা চেকিং।তার মধ্যেই এল এই সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *