শালবনী থানার উদ্যোগে জঙ্গল মহলে শুরু হলো বিনামূল্যের”পাঠশালা”, সহযোগিতার হাত এক স্বেচ্ছাসেবী সংগঠনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বুড়িশোল গ্রামেটি জঙ্গল লাগোয়া লোধা অধুষ্যিত এলাকা। আর ওই এলাকাযর কমিউনিটি শেডে শুরু হলো শালবনি থানার উদ্যোগে এক বিনামূল্যের “পাঠশালা”! মূলত দারিদ্র ও অতিমারীর নিষ্ঠুর দহনে স্কুল ছুট হয়ে যাওয়া , বিদ্যালয়ের মুখ না দেখা ও প্রায় ‘বর্ণপরিচয়’ ভুলতে বসা কচিকাঁচাদের পাঠদান করতেই এই উদ্যোগ। শালবনী থানার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক গোপাল বিশ্বাশের মস্তিষ্কপ্রসূত এই পাঠশালার উদ্যোগ নিয়েছে শালবনী থানা। সহযোগিতার হাত বাড়িয়েছে এলাকার জনপ্রিয় সমাজসেবী সংগঠন “ছত্রছায়া” এই পাঠশালায় পাঠদান করবেন বুড়িশোল গ্রামেরই গৃহবধূ অপরূপা পাল মহাশয়া। পাঠ শালাটির সামগ্রিক দেখভাল করবেন এলাকার জনপ্রিয় শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ ঘোষ । অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৌন মলিন মুখ গুলিতে পরিপূর্ণতার হাসি ফুটিয়ে তোলাই মূল লক্ষ্য এই পাঠশালা । কিছু দিনের মধ্যে আরো দুটো পাঠশালা এরকম চালু করার পরিকল্পনা চলছে। এমনটাই জানিয়েছেন সমাজসেবী সংগঠন ছত্রছায়ায় গ্রুপের কর্ণধার নুতন ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *