ট্রেনের AC কোচে কনফার্ম টিকিট,কিন্তু স্টেশনে এসে যাত্রীরা দেখলেন সেই কোচটিই উধাও!!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শিশু মহিলা বৃদ্ধ-বৃদ্ধা সহ ওই কামরার যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। রবিবার দুপুরে হাওড়া থেকে ছেড়ে যাওয়া মুম্বইগামী গীতাঞ্জলি এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটেছে। ওই নির্দিষ্ট কামরার যাত্রীরা অন্যান্য কামরায় ওঠেন। ট্রেনটি যখন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌছলে ওই যাত্রীরা প্লাটফর্মে নেমে বিক্ষোভ দেখান। খড়্গপুরে ট্রেনটিতে আরেকটি AC কামরা জোড়া হয়। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে খড়গপুর রেল স্টেশন চত্বর জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *