প্রকাশ কালি ঘোষাল হাওড়া : কর্মরত অবস্থায় হাওড়ার একটি গেঞ্জি কারখানার শ্রমিকের বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য। গতকাল নাইট ডিউটির থাকায় হাওড়ার সারেঙ্গা্র বাসিন্দা চন্দন নস্কর ২২/ হাওড়ার জলান কম্প্লেক্স তিন নম্বর গেটে হোশিয়ারি কারখানায় কাজেযোগ দেন। রবিবার ভোর চারটে নাগাদ অন্যান্য কর্মীরা তার বাড়ির লোককে খবর দেন চন্দন নস্কর কারখানায় কাজ চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। পরে চন্দনের বাড়ির লোক এসে দেখেন বাইরে একটি ভ্যান রিক্সার মধ্যে চন্দনের মৃতদেহ ফেলে রেখেছে কারখানার কর্তৃপক্ষ কোনো রকম চিকিৎসা ব্যবস্থা করেননি তারা । এর পরে ক্ষোভে ফেটে পড়েন কারখানার অন্যান্য কর্মীরা।, তাদের বক্তব্য বিদ্যুৎপিষ্ট হয়ে ঠিকা শ্রমিক এর মৃত্যু। ঘটনা ঘটার দীর্ঘক্ষন পরেও কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা না নিলে মৃতদেহ রেখে শ্রমিক বিক্ষোভ। ওই হুঁশিয়ারি কারখানার সামনে। লিলুয়া থানার পুলিশ তারা কারখানার কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিকে সারেঙ্গর বাড়িতে গিয়ে দেখা যায় মা-বাবা স্ত্রী সবাই শোকে বিহ্বল। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছেন না। মাত্র ৭ মাস হয়েছে একমাত্র ছেলের বিয়ে হয়েছে । বউমার মুখের দিকে তাকাতে পারছেন না মা । বাবা কোনমতে তার ছেলে মৃত্যুতে কারখানা কর্তৃপক্ষ কে দায়ী করে ছেলে পরিবারের ক্ষতিপূরণের দাবি করলেন। এই ঘটনায় সারেঙ্গা এলাকার শোকের ছায়া নেমে আসে।
কর্মরত অবস্থায় হাওড়ার একটি গেঞ্জি কারখানার শ্রমিকের বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য।












Leave a Reply