মনিরুল হক, কোচবিহার: কেএলও লিংকমেনদের মূলস্রোতে ফিরিয়ে আনার এবং চাকরির দাবীতে ডেপুটেশান কোচবিহারে। কেএলও লিংকমেনদের মূলস্রোতে ফিরিয়ে আনার তাগিদ কাজে লাগিয়ে রাজ্য সরকার তাদের পুলিশে চাকরির কথা বলেছিল, কিন্তু সময়ের সাথে সেই চাকরি এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আর সেই কারণে বারংবার বিভিন্ন আন্দোলনে নেমেছিল কেএলও লিংক ম্যান ও এক্স কেএলওরা।
সেই চাকরি পাওয়ার দাবিতে আবারও কোচবিহার জেলা শাসককে অবগত করল কেএলও প্রতিনিধিরা। এখান অনেকেরই বয়স ষাটোর্ধ্ব আবার অনেকেই কেএলও করবার কারণে নির্যাতিত শিকার হয়েছে। তাদের জন্য সরকারিভাবে চাকরির কোটা থাকলেও, এখনো পর্যন্ত তাদের সেই চাকরি করা হয়ে ওঠেনি।
এই অবস্থায় তারা এক প্রকার নিঃস্ব হয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। আর সেই কারণে অবিলম্বে রাজ্য সরকার তাদের চাকরির ব্যবস্থা যাতে সুনিশ্চিত করে সেই বিষয়েই এদিন কোচবিহার জেলা শাসককে অবগত করে তারা।












Leave a Reply