পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস। তিনি দীর্ঘদিন ধরে গলার ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন । তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে তমলুক জেলা হাসপাতালের আই.সি.ইউতে ভর্তি করানো হয়। জেলা হাসপাতাল সূত্রে খবর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সভাধিপতির শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে তমলুক জেলা হাসপাতালে দেখতে যান জেলার তথা রাজ্যের দুই মন্ত্রী, তমলুকের বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ দপ্তর -এর ভারপ্রাপ্ত মন্ত্রী ড : সৌমেন মহাপাত্র এবং মৎস্যমন্ত্রী অখিল গিরি ও তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়া সহ অন্যান্য নেতৃত্ব গণ । এই নিয়ে মৎস্যমন্ত্রী অখিল গিরির বলেন আমরা খুব শোকাহত তাঁর আত্মার শান্তি কামনা করি, অন্যদিকে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন খুব কাছের মানুষ ছিলেন তিনি, তার মৃত্যুতে আমরা শোকাহত।
প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস,শোকাহত জেলা তৃণমূল।












Leave a Reply