পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বিডিও অফিসে চাকরী দেওয়ার নাম করে এক প্রতারককে হাতেনাতে পাকড়াও করলো পাঁশকুড়ার বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি হানিফ মহম্মদ।জানাগেছে পাঁশকুড়া থানার রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চন্ডীপুর গ্রামের অমল গায়েন নামে যুবক দীর্ঘদিন ধরে চাকরী দেওয়ার নাম করে প্রতারনা করে আসছিলো।বুধবার দুপুরে তমলুক থেকে একব্যক্তিকে চাকরী দেওয়ার নাম করে ডাকা হয়।এরপর বিষয়টি পঞ্চায়েত সমিতির সহসভাপতি হানিফ মহম্মদ সহ বেশ কয়েকজন আধিকারিকেরা হাতেনাতে ধরে ঐ প্রতারককে।এরপর পাঁশকুড়া থানার পুলিশের হাতে তুলে দেন বিডিও ধেনদুপ ভুটিয়া।পাঁশকুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।এই চাকরীর নাম করে প্রতারনায় সাথে যুক্ত একাধিক ব্যক্তি রয়েছে তা বিডিওর কাছে স্বীকারও করে ধৃত ঐ যুবক। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
এক প্রতারককে হাতেনাতে ধরল পাঁশকুড়ার BDO সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি,শোরগোল।












Leave a Reply