ফের কাশ্মীরে কাজ করতে গিয়ে মৃত মালদহের শ্রমিকের।

নিজস্ব সংবাদদাতা, চাঁচল;১৮ মে: ফের কাশ্মীরে কাজ করতে গিয়ে মৃত মালদহের শ্রমিকের। এবার উগ্রপন্থিদের ছোড়া গুলিতে নয় ম্যাটাডোর দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু ওই শ্রমিকের। ঘটনায় গুরুত্বর জখম আরও সাত জন শ্রমিক। মঙ্গলবার রাতেই মালদহের গাজোল ব্লকের খোদমালঞ্চ গ্রামে ওই শ্রমিকের কফিন বন্দী দেহ আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। গুরুতর জখম শ্রমিকরাও বিমানে করে চাঁচালের গোয়ালপাড়া গ্রামে ফিরেছে। ঘটনার খবর পেয়ে বুধবার মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ান মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *