পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গভীর রাতে কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড গোটা এলাকা,এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায়,সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন একাধিক গ্রাম। স্থানীয় সূত্রে খবর আজ অর্থাৎ শনিবার ভোর তিনটে নাগাদ হঠাৎই দমকা ঝড় আর বৃষ্টি, ঝড়ের ঝড়ের গতিবেগ তীব্র হওয়ায় চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বৈকন্ঠপুর,পিয়ারডাঙ্গা, ছাত্রগঞ্জ সহ বেশকিছু গ্রামের উড়ে গিয়েছে কাঁচা মাটির বাড়ির ছাউনি,বিভিন্ন জায়গায় রাস্তার উপর বড় বড় গাছ ভেঙে পড়ে বন্ধ যোগাযোগ,শুধু তাই নয় একাধিক জায়গায় ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। ইতিমধ্যেই উদ্ধার কার্যে হাত লাগিয়েছে গ্রামের মানুষ। তবে কত পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায় নি।
কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড চন্দ্রকোনার একাধিক গ্রাম।












Leave a Reply