জামবনির কুমরী গ্রামে বাড়ির দরজা ভেঙ্গে এক যুবকের মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :-  ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের কুমরী গ্রামের বাসিন্দা 32 বছর বয়সী সমীর মাহাতো নামে এক যুবক রেলের এক ঠিকাদার এর অধীন কাজ করতেন । প্রতিদিন সকালে উঠে তিনি কাজে যেতেন ।শনিবার কাজ থেকে বাড়ি ফিরে রাত্রে খাওয়া দাওয়া করে বাড়িতে দরজা লাগিয়ে ঘুমিয়ে ছিলেন। রবিবার সকালে তার ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় কাজে যাওয়ার জন্য তার পরিবারের লোকেরা দরজায় ধাক্কা দিয়ে তাকে ডাকাডাকি করে । কিন্তু তার কোন সাড়া শব্দ পাওয়া যায়নি । বিষয়টি জানানো হয় জামবনি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামবনি থানার পুলিশ। বাড়ির দরজা ভেঙ্গে পুলিশ ভিতরে ঢুকে দেখে বিছানার মধ্যে সমীর মাহাতোর নিথর দেহ পড়ে রয়েছে । মুখ দিয়ে লালা বেরিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই যুবক বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে। জামবনি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়্গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে পাঠায়। সেই সঙ্গে কি কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য জামবনি থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। সমীর মাহাতো বাড়ির একমাত্র রোজগেরে ছিলেন। তাই সমীর মাহাতোর মৃত্যুতে তার পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েন । তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে বাড়িতে কোন ঝগড়াঝাঁটি হয়নি। তা সত্ত্বেও কেন সে এমন ঘটনা ঘটালো তা তারা কেউ ভেবে বুঝে উঠতে পারছে না। তাই সমীর মাহাতোর মৃত্যুর ঘটনায় তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *