
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-সম্প্রতি কলকাতার একটি মিছিলে অভিনেত্রী শ্রীলেখা মিত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত ছবি নিয়ে মিছিলে হাঁটেন। আর এই ছবিকে নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সারা রাজ্যে শুরু হয়েছে বাম মনোভাবী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড়। রাজ্যের বিভিন্ন জায়গায় অভিনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ। একই ভাবে বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানায় বিজেপির পক্ষ থেকে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে করা হলো লিখিত অভিযোগ দায়ের। কোলাঘাট এলাকার একাধিক বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে কোলাঘাট থানায় করা হলো অভিযোগ দায়ের এবং বিক্ষোভ প্রদর্শন।












Leave a Reply