সোনামুখীর রণডিহা ড্যামের জলে ডুবে মৃত্যু এক সেনা কর্মীর।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার সোনামুখী থানার রাধামোহন পুর পঞ্চায়েতের রনডিহা ড্যামের জলে ডুবে মৃত্যু হল এক সেনা কর্মীর । রবিবার সন্ধ্যার আগে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । পুলিশ সুত্রে জানতে পারা যায় , মৃত সেনা কর্মীর নাম নারেলা রবীনদর । বয়স 40 বছর । বাড়ি মহারাষ্ট্রে ।পুলিশ সূত্রে আরও জানতে পারা যায় , পানাগর সেনা হাসপাতালে কর্মরত ছিলেন তিনি । রবিবার বিকেলে কয়েকজন সহ কর্মির সাথে রণডিহা ড্যামে আসেন এবং দামোদর নদীর ওই জলে স্নান করতে নামলে সেই সময় জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তার । সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । তবে ওই সেনা কর্মীর মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *