অভিযান চালিয়ে একাধিক উদ্ধার বোম করেছিল খড়গপুর লোকাল থানার পুলিশ, নিষ্ক্রিয় করা হলো সোমবার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানা দীর্ঘ কয়েক মাসে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যে সকল ছোট-বড় বোম পাওয়া গেছে সেগুলি সোমবার নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড,খড়গপুর লোকাল থানার অন্তর্গত রাখাল গড়িয়া এলাকায় একটি ফাঁকা মোরাম খাদান এলাকায় গর্ত করে প্রায় ৫০ কেজি বোম নিষ্ক্রিয় করল পশ্চিম মেদিনীপুরের বোম ডিসপোজাল কর্মীরা।পরে দমকল বাহিনী এলাকায় জল দিয়ে সবকিছু নিভিয়ে দেয়। বোম নিষ্ক্রিয় করার সময় উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার, লোকাল থানার ওসি মোহাম্মদ আসিফ এবং সার্কেল ইন্সপেক্টর অতীন্দ্রনাথ দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার জানালেন বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে যেসব ছোটবড় বোম উদ্ধার হয়েছে সেগুলি রাখা ছিল। যাতে থানায় কোন দুর্ঘটনা না ঘটে তাই ফাঁকা জায়গা সেই বোম গুলি আজ নিষ্ক্রিয় করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *