লোকপুর থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- জেলায় রক্তের ঘাটতি দেখা যাচ্ছে। তাই রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে এগিয়ে এলো বীরভূম জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় এবং বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার ব্যবস্থাপনায় আজ সোমবার লোকপুর নতুন থানায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই রক্তদান শিবিরে লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, লোকপুর থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও বেশ কিছু সমাজসচেতন মানুষ মিলে প্রায় ৪৪ জন রক্তদাতা রক্তদান করেন।রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন উপস্থিত ছিলেন ডি.এস.পি হেড কোয়ার্টার মোহতাসিম আখতার, চন্দ্রপুর সি.আই পীযূষ কান্তি লায়েক, লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, খয়রাশোল বিডিও পৃথ্বীশ দাস, বীরভূম জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, সহ-সভাপতি অসীমা ধীবর, বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক কাঞ্চন অধিকারী, প্রাক্তন সভাপতি শ্যামল কুমার গায়েন সহ লোকপুর থানার পুলিশ কর্মীরা। এদিন লোকপুর থানার পক্ষ থেকে সকল রক্তদাতাদের একটি করে শংসাপত্র প্রদান করা হয়। বীরভূম জেলা পুলিশ ও লোকপুর থানার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *