খাদ্যে বিষক্রিয়ার ফলে একই পরিবারে অসুস্থ এক শিশু সহ ১২ জন,ঘটনায় শোরগোল গড়বেতার চাঁদাই গ্রামে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- খাদ্যে বিষক্রিয়ার ফলে একই পরিবারে অসুস্থ এক শিশু সহ ১২ জন, ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা চাঁদাই গ্রামে, স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ওই পরিবারের চলছিল সামাজিক অনুষ্ঠান, সেই সামাজিক অনুষ্ঠানের পরেই খাওয়া-দাওয়া, এরপর সোমবার সকাল থেকেই অসুস্থ বোধ করে পরিবারের সদস্যরা, শুরু হয় বমি ও পায়খানা, এরপর স্থানীয়দের তৎপরতায় তাদেরকে এই দিন সন্ধ্যায় গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে,ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *