বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সাতসকালেই বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুলুপাড়ায় মঞ্জু ধরের বাড়ির দোতলা একটি রুমে ইলেক্ট্রিকের শর্ট সার্কিটের ফলে দাউ দাউ করে আগুন ধরে যায়। ফলে একটি আলমারি, ছপ্পর খাট সহ একাধিক জিনিষ পুড়ে ছারখার হয়ে যায়। যে সময় এই দুর্ঘটনা ঘটে সে সময় মঞ্জু ধর বাড়িতে ছিলেন না, শুধু তাঁর মেয়ে ছিলেন বাড়িতে। স্থানীয় বাসিন্দারা দুবরাজপুর থানার পুলিশকে খবর দেন। দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপর খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।











Leave a Reply