সুললিত কন্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তি করে সকলের মন জয় করলেন প্রথম প্রাক্তন জি এস তথা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ইন্দাস মহাবিদ্যালয়ে যথোচিত মর্যাদায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 123 তম জন্মদিন পালিত হল। অনুষ্ঠানের প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন এবং বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।নজরুল গীতি, বক্তৃতা, নৃত্য পরিবেশন ছাড়া অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নজরুল ইসলামের কাল জয়ী বিদ্রোহী কবিতা আবৃতি। সুললিত কন্ঠে কবিতাটি আবৃত্তি করে সকলের প্রশংসা কুড়িয়েছেন ইন্দাস মহাবিদ্যালয় প্রথম প্রাক্তন জি এস তথা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ।বিদ্রোহী কবিতা পরাধীন ভারতবর্ষের নিপীড়িত, নির্যাতিত মানুষদের বিদ্রোহের প্রতীক ছিল। এই কবিতা যুব সমাজে দারুণভাবে আলোড়ন তুলেছিল। বর্তমান যুগেও এই কবিতা প্রাসঙ্গিক। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ আর চেতনায় যে নজরুল এই বোধ আরেকবার সকলের মনে জাগিয়ে তুললেন অনুষ্ঠানের কর্ম কর্তা গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *