অনুষ্ঠিত হলো যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা জেলা পরিষদের বিনয় সরকার অতিথি আবাসে মহা মিছিলের প্রস্তুতি সভা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ডিজেল-পেট্রোল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ কেন্দ্র সরকারের নানান দুর্নীতি ও রাজ্যকে বঞ্চনার প্রতিবাদ আগামী ১লা জুন মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহা মিছিল। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ অনুষ্ঠিত হলো যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা জেলা পরিষদের বিনয় সরকার অতিথি আবাসে সেই মহা মিছিলের প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়িকা চন্দনা সরকার, জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এদিন জেলার পনেরোটি ব্লক এবং ইংরেজবাজার ও পুরাতন মালদা দুই পৌরসভার নেতৃত্বদের নিয়ে বৈঠক হয়। আগামী পয়লা জুন প্রত্যেক ব্লকে ও শহর থেকে নেতৃত্বরা তৃণমূলের কর্মীদের মহামিছিলের উদ্দেশ্যে কিভাবে তারা নিয়ে আসবে শহরে, তার বিশদ আলোচনা হয় বৈঠকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *