বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী পালন মাথাভাঙ্গায়।

মনিরুল হক, কোচবিহার: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির প্রতিকৃতিতে ফুলের মালা পরিয়ে জন্মদিন পালন করল নয়ারহাট তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকাল বেলা মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট বাজারের দলীয় কার্যালয়ের সামনে বিদ্রোহী কবির প্রতিকৃতিতে ফুলের মালা পরিয়ে জন্মদিন পালন করে তৃণমূল কংগ্রেস।

এদিন এলাকার তৃণমূল কংগ্রেস কনভেনর তথা ব্লক সহ-সভাপতি ইন্দ্রজিৎ রায় বসুনীয়া। তিনি বলেন, নয়ারহাট অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিন পালন করা হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেস নেতা মনোজ কুমার রায়, প্রশান্ত বর্মন, আলিয়ার হোসেন সহ স্থানীয় নেতৃত্বরা। শুধু নয়ারহাট নয় মাথাভাঙা মহাকুমার জুড়ে বিভিন্ন সরকারি-বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নজরুল জয়ন্তী পালিত হচ্ছে আজ মাথা ভাঙ্গা পৌরসভার উদ্যোগে এবং মাথাভাঙ্গা কালচারাল সোসাইটির সহযোগিতায় মাথাভাঙ্গা পৌর উদ্যানে যথাযথ মর্যাদার সাথে নজরুল জয়ন্তী পালিত হচ্ছে।

সোসাইটি সম্পাদক আলী জার রহমান জানান, প্রতিবছর সংস্থার পক্ষ থেকে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী আমরা পালন করে থাকি। মঙ্গলবার নজরুল ইসলামের জন্মদিন এর পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেউ স্মরণ করা হয়। সারাদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যেবেলায় আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *