সাত দফা দাবি নিয়ে জেলা প্রশাসন ভবনে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- সাত দফা দাবি নিয়ে জেলা প্রশাসন ভবনে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে মালদা কলেজ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়, সেই মিছিলটি সারা শহর পরিক্রমা করার পর মালদা জেলা প্রশাসন ভবনের জেলাশাসককে ডেপুটেশন দেয়। দাবিগুলো হলো সেন্টারের নিজস্ব গৃহ ও বিদ্যুৎ এবং ইন্টারনেট নিশ্চিত করা, কর্মরত অবস্থায় মারা গেলে তাদের পরিবারকে এককালীন চাকরি ও 5 লক্ষ টাকা এককালীন অনুদান দিতে হবে, কর্মীদের শূন্যস্থান অবিলম্বে পূরণ করা, বকেয়া বিল মিটানো সহ মোট সাত দফা দাবি নিয়ে এই দেপুটেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *