গরুর গাড়িতে গ্যাস সিলিন্ডার, মোটরবাইক চাপিয়ে প্রতিবাদ।

আবদুল হাই, বাঁকুড়াঃ অভিনব পদ্ধতিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানালো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস । হিয়াৎনগর পার্টি অফিস থেকে হিয়াৎনগর দূর্গাতলা পর্যন্ত গরুর গাড়ি নিয়ে তার মধ্যে গ্যাস সিলিন্ডার, মোটরবাইক বাইক চাপিয়ে মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা । এই মিছিলে নেতৃত্ব দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ ও ব্লকের নেতৃত্ববৃন্দ।সেখ হামিদ বলেন, 1 জুন বাঁকুড়ার সতীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সেই জন্য প্রচার করা হল। এছাড়াও কেন্দ্র সরকার দিন দিন পেট্রল,ডিজেল,গ্যাসের দাম বাড়িয়ে চলেছে তারই প্রতিবাদে মিছিল বের করা হয়। অবিলম্বে পেট্রো পণ্যের মূল্য না কমালে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *