নাবালক ও নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ প্রশাসন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- আইনকে অমান্য করেই আয়োজন করা হয় বিয়ের । ঘটনাটি ঘটে নদিয়ার চাকদা থানার অন্তর্গত কুমারপুর গ্রামে। এদিন সকাল থেকেই তোড়জোড় শুরু হয় বিয়ের অনুষ্ঠানের। আয়োজন করেন ছেলে ও মেয়ের পরিবার। জানা যায় ছেলে ও মেয়ের দুইজনেরই বিয়ের বয়স হয়নি । এরপরই গোপন সূত্রে খবর পেয়ে শিশু ও নারী সুরক্ষা দপ্তরের আধিকারিকরা পুরো ঘটনাটি পুলিশ প্রশাসন ও ব্লক অফিসারকে বিস্তারিত জানান।এর পরই নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনাস্থলে যান চাকদা থানার পুলিশ ও ব্লক অফিসার গিয়ে বিয়ে বন্ধ করে দেন তারা। শেষ পর্যন্ত দুটি পরিবারকে বুঝিয়ে এবং মুচলেকা লিখিয়ে নেন যে তারা নাবালিকার ১৮ বছর এবং নাবালকের ২১ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না । এমনই মর্মে দুই পরিবার লিখিত স্বাক্ষর করেন পুলিশ ও ব্লক প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *