বেআইনি ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কোচবিহার জেলা পুলিশ।

কোচবিহার, ২৫ মেঃ ফের বেআইনি ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল কোচবিহার জেলায়। ঘটনার খবর জানিয়ে বুধবার এক সাংবাদিক বৈঠক করেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ।
জানা গিয়েছে, গোপন সুত্রের খবরের ভিত্তিতে ফেনসিডিল পাচারকারীকে আটক করে পুলিশ। এরপর তাকে তল্ল্যাশি চালিয়ে প্রায় ২১ হাজার বোতল ফেনসিডিল আটক করে পুলিশ। এরপর ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর এই ঘটনা প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলন করেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম অনিল কুমার যাদব, তিনি বেনারস থেকে একটি ট্রাকে করে ওই সমস্ত ফেনসিডিল গুলিকে নিয়ে দিনহাটার দিকে যাচ্ছিল। ধৃত অনিল কুমার যাদবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ফেনসিডিল গুলি নিয়ে পাচারের উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন এবং ট্রাকটি উনার নামে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। উদ্ধার হওয়া ওই ২১ হাজার ফেন্সিডিল বোতল বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা বলে জানা গিয়েছে। তবে এত বড় মাপের ফেনসিডিল উদ্ধার হওয়ায় রীতিমত উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *