কলেজ খোলার দাবিতে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা বিরেন্দ্র চান্দ্র কলেজ অফ কমার্স প্রাঙ্গণে বুধবারের দিন বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। প্রসঙ্গত উল্লেখ্য গিস্বের ছুটি অবিলম্বে বন্ধ করে কলেজ চালু করার দাবিতে কান্দি বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ কমার্স প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। শুধু কলেজ খোলার দাবিতে এই বিক্ষোভ তাই নয় কলেজের প্রত্যেকটি অনুষ্ঠানে অধ্যাপক অধ্যাপিকাদের সহ কলেজ কর্তৃপক্ষকে উপস্থিত থাকার জন্য এই বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বলে জানা গিয়েছে। বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ কমার্স এর অধ্যক্ষকে এই বিষয়টা জানানো হলে তিনি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিচার বিবেচনা করবেন এমনটাই জানিয়েছেন তিনি। সব মিলিয়ে বুধবারের দিন কান্দি বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ কমার্স প্রাঙ্গন উত্তপ্ত থাকলো তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের জেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *