জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– মঙ্গলবার হয়েছিলো শুভ সূচনা, বুধবার সকাল থেকেই শহরে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে দাপিয়ে বেড়ালো উইনার্স স্কোয়াড।
মঙ্গলবার জেলা পুলিশ সুপার সবুজ পতাকা দেখিয়ে যাত্রা শুরু করেছিলেন মহিলা পুলিশ কর্মীদের নিয়ে গঠিত বিশেষ উইনার্স স্কোয়াডের।
বুধবার সকাল থেকেই শহরের কর্মব্যস্ত স্থান গুলোর পাশাপাশি পার্ক, নদীর বাঁধ , সহ স্পর্শকাতর এলাকা গুলোতে রীতিমতো দাপিয়ে বেড়াতে দেখা গেলো উইনার্স স্কোয়াডের সদস্যাদের। এই বিশেষ বাহিনীর নজরদারিতে জলপাইগুড়ি শহরে বেড়ে চলা মহিলা দের ওপর নানা ধরনের আঘাত নির্মূল হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।












Leave a Reply