চাকরী দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার এক মহিলা।

আবদুল হাই, বাঁকুড়াঃ সরকারি দফতরে চাকরী দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে বাঁকুড়ার খাতড়ায় গ্রেফতার হলেন এক মহিলা। পুলিশ জানিয়েছে ধৃত মহিলার নাম মেঘমালা ভট্টাচার্য চন্দ্র। বাড়ি বাঁকুড়ার খাতড়া শহরের রাজাপাড়া – হাটতলা এলাকায়। আজ ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হলে ধৃত মহিলাকে আগামী চার জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *