দুবরাজপুর পৌরসভার উদ্যোগে নজরুলের জন্মদিন পালন।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মদিন উপলক্ষে আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে পাওয়ার হাউস মোড়ে নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী। তাঁরা ছাড়াও এদিন নজরুল ইসলামের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, কাউন্সিলার মানিক মুখার্জি, ভাস্কর রুজ, সাগর কুন্ডু, সনাতন পাল, কবি ও সাহিত্যিক সৈয়দ সাইফুদ্দিন সহ আরো অনেকে। উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম, বাঙালি জীবনে-যাপনে অতঃপ্রতভাবে জড়িয়ে রয়েছেন কবি। তাঁর গান, তাঁর কবিতা আজও মুগ্ধ করে রেখেছে পাঠক ও দর্শককে। তাঁর পরিচয় অনেক হলেও বাঙালি পাঠকের কাছে তিনি ‘বিদ্রোহী কবি’। আজ বৃহস্পতিবার কবির ১২৩ তম জন্মদিনটি ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *