বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৫ টি মোটর সাইকেল আটক করা হয় আজ বৃহস্পতিবার। এদিন যাঁরা বিনা হেলমেটে যাতায়াত করছেন বা তিনজন করে মোটরবাইকে চড়ে যাতায়াত করছেন তাঁদেরকে আজ আটক করেন স্বয়ং দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন এবং অন্যান্য পুলিশ অফিসাররা। পাশাপাশি যে সমস্ত মোটরবাইকে নম্বর নেই সেই সমস্ত গাড়ীগুলোকেও আটক করে দুবরাজপুর থানার পুলিশ। কারন নম্বর বিহীন মোটরবাইক ব্যবহার করে নানা অসামাজিক কার্যকলাপ চালানো হয়। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে অপরাধীরা এসে অপরাধের কাজকর্ম চালায়। তা রুখতে তৎপর হয়েছে দুবরাজপুর থানার পুলিশ।
২৫ টি মোটরবাইক আটক করল দুবরাজপুর থানার পুলিশ












Leave a Reply