কেন্দ্রের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং রাজ্যের মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল কংগ্রেসের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং রাজ্যের মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল কংগ্রেসের। বৃহস্পতিবার বিকেলে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন অধীর বাবু জানিয়েছেন কেন্দ্র ডিজেল-পেট্রোল রান্নার গ্যাসের উপর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং রাজ্য এসএসসি নিয়োগ ও মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে কংগ্রেস। মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে গ্যাস সিলিন্ডারকে শবদেহ বানিয়ে শ্মশান যাত্রার পথে শামিল হয়  কংগ্রেস কর্মীরা। গোটা বহরমপুর শহর এই মিছিল পরিক্রমা করে। পাশাপাশি অধীর বাবু এদিন রাজ্যে ও রাজ্যপালের মধ্যে সংঘাত নিয়ে সরব হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *