রাস্তা সংস্করণ ও পানীয় জলের দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রাস্তা সংস্কার থেকে থেকে শুরু করে পানীয় জল সহ একাধিক দাবি দাবা নিয়ে রাজ্য সড়কের উপর গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাম কর্মী সমর্থকদের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। বৃহস্পতিবার দাসপুরের তেমুহানি এলাকায় লাল ঝান্ডা হাতে নিয়ে রাস্তার উপর বিক্ষোভ দেখানোর সময় তৈরি হয় উত্তেজনা। মূলত তাদের দাবি অতি দ্রুত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তাগুলি সারাই করতে হবে। পাশাপাশি এলাকার বেশ কিছু গ্রামে এখনো পৌঁছয়নি পানীয় জল। সেই সব এলাকায় অতি দ্রুত পৌঁছে দিতে হবে পানীয় জলের ট্রাংক গড়ে তুলতে হবে। এছাড়াও তারা জানান, বেশ কয়েকটি বাঁধ অতি দ্রুত নির্মাণ না করলে বর্ষা চলে আসলে ভেসে যেতে পারে বেশ কয়েকটি গ্রাম। এই দিনের বিক্ষোভ সমাবেশে গ্রামের বৃদ্ধাদেরও উপস্থিতি ছিলেন, এইদিন দীর্ঘক্ষন ধরে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *