কচিকাঁচাদের নৃত্যের তালে তালে কবি নজরুল ইসলামের জন্মদিন পালন।

আবদুল হাই, বাঁকুড়াঃ বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী । বাঁকুড়া জেলার বড়জোড়ার হাট আশুলিয়া’য় নজরুল পাঠাগার ও সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া কাজল পোড়েল মহাশয়া , উপস্থিত ছিলেন সুখেন বিদ , কালিদাস বন্দ্যোপাধ্যায় সহ আরো অনন্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ । কবির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানে র শুভ সূচনা হয় । অনুষ্ঠানে আনন্দ মেলা সব পেয়েছির আসর ও এলাকার কচিকাঁচা দের নৃত্য কবিতা- আবৃত্তি মাধ্যমে মঞ্চ সেজে ওঠে । কবির প্রতি শ্রদ্ধা জানাতে দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *