পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- চলতি মাসে ১৭ তারিখ পশ্চিম মেদিনীপুরে জেলা সফরে এসে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানেই জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার কাছে প্রশ্ন করেছিলেন জেলা পরিষদের দুটি কর্মাধ্যক্ষ কেন নিয়োগ হয়নি? কিছুটা ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।দ্রুত নিয়োগের আদেশ দেন।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন রমাপ্রসাদ গিরি এবং অমূল্য মাইতি।যারা জেলাপরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। ফলত, প্রায় এক বছর এই দুটো কর্মাধ্যক্ষ বাকি ছিল।কিছুটা ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর নির্দেশের দশ দিনের মধ্যেই শুক্রবার নির্বাচিত দুই কর্মাধ্যক্ষ শপথ নেন। কৃষি ও সেচ দফতরের কর্মাধ্যক্ষ হন গোয়ালতোড় থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য চন্দন সাহা, এবং খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ হন ডেবরা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্যা কনিকা মান্ডি।
অবশেষে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ এরপর দুই কর্মাধ্যক্ষ নিয়োগ।












Leave a Reply