গঙ্গায় স্নান করতে নেবে জলে তলিয়ে গেল এক ব্যক্তি।

নাদিয়া, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গায় স্নান করতে নেমে এক ব্যক্তির জলে তোলিয়ে যাওয়া কে কেন্দ্র করে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বয়রা গঙ্গার ঘাট এলাকায়। জানা যায় এক ব্যক্তি এদিন ফুলিয়া মালিপোতা বয়রা গঙ্গার ঘাটে স্নান করতে আসে। নিজের শরীরের জামা খুলে সে গঙ্গায় স্নান করতে নামে। এরপর কিছুক্ষন স্নান করার পর সে আর ডাঙ্গায় উঠে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে কিছুক্ষণ খোঁজাখুঁজি এবং জিজ্ঞাসাবাদের পর গঙ্গার ঘাটে পড়ে থাকা ওইব্যক্তির জামা উদ্ধার করে নিয়ে আসে। তবে স্থানীয়রা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারছে না। তাদের দাবি ওই ব্যক্তিকে তারা আগে কখনো দেখেনি। তবে ওই ব্যক্তির দেহ খোজার ব্যবস্থা শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি তার পড়ে থাকা জামা কাপড় দেখে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার জেরে নতুন করে চাঞ্চল্য ওই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *