আজ ছাতনা ব্লকের ধবনে দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ধবন পঞ্চায়েতের ধবন নেতাজি বিদ্যাপীঠে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। দুয়ারে সরকার ক্যাম্পে সকাল থেকেই মানুষের ভিড় ব্যাপক হারে লক্ষ্য গেলো। এবারে দুয়ারে সরকার প্রকল্পে যুক্ত হয়েছে আরো কয়েকটি নতুন পরিষেবা। এবারে দুয়ারে সরকারে ২৪ টি পরিষেবা পাওয়া যাচ্ছে। আজ দুয়ারের সরকার ক্যাম্প পরিদর্শনে আসেন জেলা তৃণমূলের সহ সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *