বাঁকুড়ার তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় রক্তদান শিবির।

সুদীপ সেন, বাঁকুড়া:-  রক্ত দান , জীবন দান_ এই ভাব ও ভাবনা কে সামনে রেখে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় ২৯ ই মে অনুষ্ঠিত হলো একটি রক্ত দান শিবির।

এই শিবির কে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল যথেষ্ট।

শিবিরে মোট ৪০ জন রক্ত দাতা রক্ত দান করেন। যার মধ্যে একজন মহিলা।

এই শিবিরে উপস্থিত ছিলেন শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, বিশিষ্ট সমাজ সেবী সন্তোষ কুমার মন্ডল, তপন চাটার্জী, চন্দন মিশ্র, তন্ময় মন্ডল, তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান ,উপপ্রধান , কর্মচারী, আধিকারিক এবং সদস্য, সদস্যা বৃন্দ।

সমাজসেবী তপন চ্যাটার্জী এই মহতী উদ্যোগ সকলের সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান।
তিনি ভবিষ্যতে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির করার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *