অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের আগেই তিন মায়ানমারের নাগরিক গ্রেফতার করল পুলিশ।

মনিরুল হক, কোচবিহারঃ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের আগেই মায়ানমারের তিন নাগরিক গ্রেফতার করল পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীররাতে কোচবিহারের চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে মেখলিগঞ্জ থানার পুলিশ।
মেখলিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন মহম্মদ সফি (২৫), শামসুল আলম (৬১) ও শামসুলের ছেলে সায়েদুল আমিন (১১)।এরা প্রত্যেকেই মায়ানমারের বেলিবাজার এলাকার বাসিন্দা। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে হায়দরাবাদ ও কাশ্মীর এলাকায় দীর্ঘদিন ছিলন। পরে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছে। তারপর গতকাল রাতে তাঁরা চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল। সেই সময় তাঁরা পুলিশের জালে আটকে যায়।
মাথাভাঙা অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা জানান, ধৃতদের বিরুদ্ধে ১৪ এ ফরেনার অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *