আবদুল হাই, বাঁকুড়াঃ পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন খাতড়ার দহলা গ্রাম পঞ্চায়েতের ধারগ্রাম গ্রামের মহিলারা। সোমবার সকাল থেকে তাঁরা কলসি, বালতি নিয়ে খাতড়া-সিমলাপাল রাস্তার উপর ধারগ্রাম মোড়ে বসে পড়েন। সপ্তাহের প্রথম কাজের দিন এই অবরোধের ফলে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন। সমস্যায় পড়েন অসংখ্য মানুষ।খাতড়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক,খাতড়া থানার আইসি এবং P H E আধিকারিকেরা দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
পানীয় জলের দাবিতে মহিলাদের পথ অবরোধ।












Leave a Reply