২০২২ শিক্ষাবর্ষের মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হলো সোমবার ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ২০২২ শিক্ষাবর্ষের মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হলো সোমবার । লালগোলা রহমাতুল্লা হাই মাদ্রাসার ছাত্রী সিয়াতুন নেশা ও ছাত্র মুস্তাফিজুর রহমান রাজ্যে পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকার করেছে । সিয়াতুন নেশা জেলায় প্রথম ও মুস্তাফিজুর রহমান জেলায় যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে । খবর পেয়েই লালগোলা পঞ্চায়েত প্রধান অজয় ঘোষ এর উদ্যোগে ব্লকের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। ওই ছাত্র ছাত্রীদের বাড়ি গিয়ে তাদের সংবর্ধনা দিয়ে তাদের মিষ্টি মুখ করান প্রধান অজয় ঘোষ। পাশাপাশি ভবিষ্যতে পড়াশোনার জন্য সবরকম ভাবে পাশে থাকার বার্তা দেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *