কোচবিহারের নিশিগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা সহ ২, আহত ৫।

মনিরুল হক, কোচবিহারঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা সহ ২ জনের। আহত হয়েছে আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ ব্লকের সূটকাবাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। ওই ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য তাদের কোচবিহারে রেফার কর হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটা নাগাদ এক বাইক আরোহীকে মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে আসছিল। সেই সময় কোচবিহার থেকে ছোট গাড়িতে করে চালক সহ ৭ জন মাথাভাঙার দিকে যাচ্ছিল। হঠাৎ বাইক আরোহীর সামনের দিকে গেলে তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট চার চাকার গাড়ি। রাস্তার পাশে থাকা বাড়ির গার্ডওয়ালে ধাক্কা মারলে ঘটনা স্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা গাড়িতে থাকা অনান্য যাত্রীদের ও আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কোচবিহারে রেফার কর হয়। ছোট গাড়ির যাত্রীদের পরিচয় জানা যায় নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই দুজনের মধ্যে একজন মহিলা, তার নাম মনোয়ারা বিবি, তার বাড়ি নলগ্রাম, অপর জন গাড়ির চালক তার পরিচয় এখনও পাওয়া যায় নি। আহত পাঁচজন হল মোসারফ হোসেন, মিনু বিবি,মোস্তাক আলি, আঞ্জু বিবি, অপিজুদ্দিন মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *