বিয়ে বাড়িতে বিষ খেয়ে অসুস্থ ৭ শিশু সহ ৯ জন।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বিয়ে বাড়িতে গিয়ে মাছি মারা বিষ খেয়ে অসুস্থ হলো এক দুজন নয়,একেবারেই ৯ জন। যাদের মধ্যে সাতজন শিশু রয়েছে।আর এমন ঘটনা এলাকায় চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।চিকিৎসার জন্য অসুস্থদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে রবিবার একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিলো।সেখানেই উপস্থিত হয় আত্মীয়-স্বজনরা। বাড়ির সানসেট এর উপরে একটি প্যাকেটে রাখাছিল মাছি মশা তাড়ানোর বিষ। খাবার লুকিয়ে রাখা হয়েছে ভেবে সেই বিষ খায় শিশুরা। শুধু নিজেরা খেয়েছে তাই নয় দুজন বয়স্ক মানুষও খাবার ভেবেই সেই বিষ খাবার জন্য ভাগ বসিয়ে খেয়েছিলো। কিছুক্ষণ পর থেকে অসুস্থ হয় পড়ে ওই সবকল শিশুরা। তাদের পেট ব্যথা এবং বমি শুরু হয় । তারপর তাদেরকে ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। তাদের চিকিৎসা চলছে। পরিবারের অভিযোগ বিয়ে বাড়িতে প্রচুর মশা মাছির উৎপাত। আর তাই চিনির মতো দেখতেন এক ধরনের মশা মাছি মারা বিষ এনে সানসেটের উপরে প্যাকেটে করে লুকিয়ে রাখা ছিল। কিন্তু এইসব শিশুরা খাবার ভেবে চুরি করে খেয়েছিলো। তাতেই এমন বিপত্তি।ক্যানিং মহকুমা হাসপাতালের শিশু বিশেষঞ্জ চিকিৎসক আলমগীর হোসেন জানিয়েছেন সকলের অবস্থা স্থিতিশীল।তবে বিপদের কোন কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *